জেলার খবর

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ১০

প্রকাশিত :
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
/
৮ বার সংবাদটি দেখেছে

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) গভীর কুমিল্লা নগরীর নুরপুর-তেলিকোনা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে জুমার নামাজের খুতবা চলাকালে কুমিল্লা নগরীর নুরপুর-তেলিকোনা সড়কে এক ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগ। নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির বেশ কয়েকজন নেতাকর্মী সেখানে একত্রিত হয়ে প্রায় ৩০ সেকেন্ড থেকে এক মিনিটের একটি ঝটিকা মিছিল করে।

মিছিলের পরপরই ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এতে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয়। পরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশের যৌথ অভিযানে মিছিলে নেতৃত্বদানকারী কাইয়ুমসহ ১০ জনকে আটক করা হয়। কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্ত ও আটকে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *