অন্যান্য...

‘চুমু দেওয়া যাবে না’, শিশুদের নিরাপত্তা নিয়ে আরজে কিবরিয়ার পোস্ট

প্রকাশিত :
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
/
৬ বার সংবাদটি দেখেছে

শিশুদের ‘গুড টাচ’ ও ‘ব্যাড টাচ’ সম্পর্কে সচেতন করার জন্য পরামর্শ দিয়েছেন জনপ্রিয় রেডিও উপস্থাপক আরজে (রেডিও জকি) মোহাম্মদ গোলাম কিবরিয়া সরকার। পাশাপাশি শিশুদের সুরক্ষায় অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ পরামর্শ দেন।

আরজে কিবরিয়া লেখেন, ‘না, চুমু দেওয়া যাবে না!’

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বাপ এমনি এমনি যায়নি! তার সঙ্গে কোনো পূর্বশত্রুতাও নেই। সুতরাং থাপ্পড় আমার হিসাবে কম! বাপের ভুল এখানে একটাই- তার সন্তানকে দেওয়ার আগে দেখা উচিত ছিল, সে সার্বক্ষণিক সিসি ক্যামেরার আওতায় আছে কি না। সিসি ক্যামেরার ফুটেজগুলো চাওয়া এবং আইনি ব্যবস্থা নেওয়া উচিত!’

শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের সতর্ক করে তিনি লেখেন, ‘আপনারা প্রত্যেকে আপনাদের বাচ্চাদের ‘গুড টাচ’ ও ‘ব্যাড টাচ’ শেখান, প্লিজ।’

‘চুমু দেওয়া যাবে না’, শিশুদের নিরাপত্তা নিয়ে আরজে কিবরিয়ার পোস্ট

তিনি বলেন, ভাবতেও পারবেন না, কত নরপশু চারপাশে! এমনকি আপনার ঘরের মধ্যেও তারা লুকিয়ে থাকে।

সবশেষ তিনি বলেন, আর সব বাপেরা চড়ের হাত শক্ত করেন, এদের গালগুলো সব ফাটায় ফেলতে হবে!

প্রসঙ্গত, গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপালকে চড় মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

টঙ্গীর আউচপড়া এলাকার করিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বুধবার (২১ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার শিক্ষকের নাম মুসলেউদ্দিন, যিনি ওই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল।

শিশুটির পরিবার জানায়, ঘটনাটি ঘটেছিল তিন দিন আগে। ঘটনার পর থেকেই শিশুটি মাদ্রাসায় যেতে চাচ্ছিল না। পরিবার থেকে কারণ জানতে চাইলে ভীতি ও হুমকির কারণে সে শুরুতে কিছু বলতে চায়নি। পরে পরিবারকে সে জানায়, ঘটনার কথা প্রকাশ করলে তাকে মারধর করা হবে বলে হুমকি দেওয়া হয়েছিল। পরে মা-বাবার জিজ্ঞাসাবাদের মুখে শিশুটি পুরো ঘটনা খুলে বলে।

শিশুটির মুখে সব শোনার পর তার অভিভাবক বুধবার দুপুরে সরাসরি মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অভিযুক্ত শিক্ষক অশালীনভাবে স্পর্শ করার কথা স্বীকার করছেন। এ সময় ক্ষুব্ধ হয়ে শিশুটির অভিভাবক ওই শিক্ষককে চড় মারেন।



সালাউদ্দিন/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *