জেলার খবর

কালুখালী মৃগী বাজারে ভাঙা সড়কে জনদুর্ভোগ চরমে, বালুবাহী ট্রাকের ধুলায় অতিষ্ঠ জনজীবন

প্রকাশিত :
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
/
৭ বার সংবাদটি দেখেছে

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের মৃগী বাজারের প্রধান সড়কটির বেহাল দশা।

চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হয়েছে, চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। সেই সাথে বালিবাহী ট্রাকে অতিষ্ট।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সরজমিনে গেলে দেখা যায় এবং কি স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন ওই সড়ক দিয়ে বেপরোয়া ভাবে বড় বড় ট্রাকে করে বালি পরিবহন করা হচ্ছে। ট্রাক থেকে বালি পড়ে রাস্তাঘাট আরও নষ্ট হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে ধুলা নিয়ে। বালুবাহী ট্রাক চলাচলের সময় সৃষ্ট ধুলায় পুরো বাজার এলাকা ঢেকে যাচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, এই ধুলাবালি মানুষের নাকে-মুখে ঢুকে শ্বাস,কষ্ট, সর্দি-কাশিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। দোকান পাটে ধুলা জমে ব্যবসায়ীদেরও ক্ষতি হচ্ছে। ভাঙা রাস্তার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

এ বিষয়ে দ্রুত সড়ক সংস্কার ও বালুবাহী ট্রাকের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন মৃগী বাজার এলাকার ভুক্তভোগী জনসাধারণ।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *