জেলার খবর

প্রধানমন্ত্রীর রংপুর আগমণে কিশোরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

প্রকাশিত :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
/
১৭ বার সংবাদটি দেখেছে

প্রধানমন্ত্রী তারেক রহমান’র রংপুর আগমণে শুভেচ্ছি ও অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে বিএনপি, অঙ্গ, সহযোগি সংগঠনগুলো আনন্দ মিছিল করেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পরে এ আনন্দ মিছিলটি হয়। ‎ ‎স্থানীয় বিএনপির দলীয় অফিস থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় অফিসে এসে তা শেষ হয়।

আনন্দ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাইদ সুজন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান প্রমুখ।

মিছিলে উপজেলা, ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্ৰহণ করে। ‎উল্লেখ্য প্রধানমন্ত্রী তারেক রহমান ২০ অক্টোবর সৈয়দপুর বিমান বন্দরে অবতরণ করে রংপুরে শারদীয় পূজা মন্ডব পরিদর্শন করবেন। এ খবর পাওয়া মাত্রই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জ উপজেলা বিএনপি আনন্দ মিছিলটি করে। ‎



সাজু/নিএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *