জেলার খবর

শেরপুরে ১ হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশিত :
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
/
৯ বার সংবাদটি দেখেছে

বগুড়ার শেরপুরে মাননীয় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ১ হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং নূরে মদিনা হাফেজিয়া কওমি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের সহযোগিতায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় আয়োজিত এ অনুষ্ঠানে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিবেশগত উন্নয়ন ত্বরান্বিত করতে বেশি করে গাছ লাগানোর প্রতি গুরুত্ব আরোপ করেন।



সাজু/নিএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *