জেলার খবর

নাগরপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও স্মারক বিতরণ

প্রকাশিত :
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
/
৮ বার সংবাদটি দেখেছে

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও স্মারক বিতরণ উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ধুবড়িয়া সবুজ অবুঝ কিন্ডারগার্টেনের উদ্যোগে ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি (এডহক) মো. ছালাম হোসেন খান সিজার এবং ধুবড়িয়া সবুজ অবুঝ কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা হাজী মো. আলমগীর হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুবড়িয়া সবুজ অবুঝ কিন্ডারগার্টেনের পরিচালক মো. কবির হোসেন।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও স্মারক তুলে দেওয়া হয়। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদানের পাশাপাশি তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা হয়। শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্ক সুদৃঢ় করতেই এ অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *