
বিডিনিউজের প্রধান সম্পাদকের মৃত্যুতেদক্ষিণ টিভি সম্পাদকের শোক
সম্পাদকের শোক” title=”বিডিনিউজের প্রধান সম্পাদকের মৃত্যুতেদক্ষিণ টিভি সম্পাদকের শোক 3″/>
দক্ষিণ টিভি | স্টাফ করেসপন্ডেন্ট : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেনদক্ষিণ টিভিের সম্পাদক মজিবর রহমান নাহিদ।
শুক্রবার (২ অক্টোবর) যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ৫৯ বছর বয়সে মারা যান তৌফিক ইমরোজ খালিদী। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে জানানো হয়েছে।
তৌফিক ইমরোজ খালিদী দেশের সাংবাদিকতা ও অনলাইন সংবাদমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০০৬ সাল থেকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে সাংবাদিকতা করেছেন এবং যুক্তরাজ্যের বিবিসিতেও কাজ করেছেন।
তাঁর মৃত্যুতে দেশের গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ সাংবাদিকতা জীবনে সংবাদ পরিবেশনা ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
শোকবার্তায়দক্ষিণ টিভিের সম্পাদক মজিবর রহমান নাহিদ প্রয়াত সাংবাদিকের শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মন্তব্য
0 টি মন্তব্য