জেলার খবর

কুমিল্লায় ট্রাকচালকের লাশ উদ্ধার, গণপিটুনি দিয়ে তিনজনকে পুলিশে সোপর্দ

প্রকাশিত :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
/
৭ বার সংবাদটি দেখেছে

কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চর রেলগেট এলাকা থেকে আবদুর রশিদ (৩৫) নামের এক ট্রাকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবদুর রশিদ লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আবুল কালামের ছেলে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহতের মাথার বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ঘনিষ্ঠ তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

আটকরা হলেন—লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মহিন উদ্দিন (৩৪), উৎসবপদুয়া গ্রামের মো. রাকিব (২৫) এবং মেঘনা উপজেলার সাতানি শিবনগর গ্রামের আল আমিন (৩৬)।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



সালাউদ্দিন/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *