জেলার খবর

বাঁশখালী থেকে রহস্যজনক ভাবে দুই ভাই নিখোঁজ

প্রকাশিত :
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
/
১ বার সংবাদটি দেখেছে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছে দুই ভাই। পরিবারের ভাষ্য গত ৩০ অক্টোবর শুক্রবার থেকে তাদের কোন হদিস মিলছে না৷ ইতিমধ্যে থানায় জিডি করেছে নিখোঁজের পরিবার। এই দুই কিশোরের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

নিখোঁজ দুইজন হলেন— (সম্পর্কে চাচাত ভাই) মোহাম্মদ রায়হান — পিতা: আব্দুর রশিদ। মোহাম্মদ আনাস — পিতা: আব্দুর রহিম। তারা উভয়েই বাঁশখালী উপজেলার ১২ নম্বর ছনুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

অনেক খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তায় নির্ঘুম দিন কাটাচ্ছেন।

কোনো সহৃদয় ব্যক্তি তাদের সন্ধান পেলে অথবা কোথাও দেখতে পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ +8801818-940079 করার অনুরোধ জানানো হয়েছে।



সালাউদ্দিন/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *