
জেলার খবর
মহেশপুর সীমান্ত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
ঝিনাইদহের মহেশপুর সীমান্তবর্তী চাপাতলা গ্রামের একটি ধানখেত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার কুসমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চাপাতলা গ্রামে ইসমাইলের ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সীমান্ত পিলার ৬১/১৮-আর থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি ধানখেতে নারীর লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
মহেশপুর থানার ওসি ইমরান আলম জানান, উদ্ধার হওয়া নারীর পরিচয় ও মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লাশের পরিচয় শনাক্ত এবং সুরতহাল প্রতিবেদন তৈরির কার্যক্রম চলছে।
বাপ্পি/সা.এ
মন্তব্য
0 টি মন্তব্য