জেলার খবর

ভালুকায় আওয়ামী অপতৎপরতা রুখতে যুবদলের অবস্থান কর্মসূচি

প্রকাশিত :
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
/
১ বার সংবাদটি দেখেছে

সারাদেশে আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ময়মনসিংহের ভালুকায় অবস্থান কর্মসূচি পালন করছে উপজেলা ও পৌর যুবদল। মঙ্গলবার সকাল ৭টা থেকে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি শুরু হয়। সংগঠনটির পক্ষ থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী এই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান রাসেল, সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, জেলা যুবদল নেতা মজিবুর রহমান, মাসুদ রানা, মোহাইমিনুল ইসলাম তালুকদার এবং পৌর যুবদল নেতা শাওনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দিনব্যাপী যুবদলের নেতাকর্মীরা সারাদেশে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদ জানিয়ে এই অবস্থান কর্মসূচি চালিয়ে যান।



সালাউদ্দিন/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *