জেলার খবর

রাজবাড়ী পোস্ট অ‌ফিসে গ্রাহ‌কদের টাকা আত্মসাত মামলায় ৭ আসামীর জা‌মিন নামঞ্জুর

প্রকাশিত :
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

রাজবাড়ী প্রধান ডাকঘর (পোস্ট অ‌ফিস) এ ১০৪ জন গ্রাহ‌কের প্রায় দেড় কো‌টি টাকা আত্মসাত মামলায় ৭ আসামীর জা‌মিন নামঞ্জুর ক‌রে কারাগা‌রে পাঠা‌নোর নি‌দের্শ দি‌য়েছেন আদালত। সেই সা‌থে মামলার অপর ৬ আসামীর বিরু‌দ্ধে ওয়া‌রেন্ট ইস‌্যু করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (৩ ন‌ভেম্বর) দুপুর সা‌ড়ে ১২ টার দি‌কে রাজবাড়ী সদর আমলী আদাল‌তের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী এ আদেশ দেন।

কারাগা‌রে প্রেরণকৃত আসামীরা হ‌লেন, লেটার রাইটার মাহবুবুর রহমান, পোস্টাল অপা‌রেটর আসমা আক্তার, ভুতপূর্ব পোস্টাল অপা‌রেটর নাজমুল হাসান, এস এম নরুজ্জামান, প‌্যাকার কাম মেইল ক‌্যারিয়ার বিউটি রানী দাস, এম এল এস এস মোঃ রেজাউল আলম ও নুরুল মাসুদ।

এদি‌কে সকা‌লে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গ‌নে টাকা আত্মসাতের ঘটনায় টাকা ফেরতসহ মামলার আসামী‌দের গ্রেফতা‌রের দা‌বি‌তে বি‌ক্ষোভ ক‌রে‌ছে ও মানববন্ধন ক‌রে‌ছে ভুক্ত‌ভোগী গ্রাহক‌রা।

এ সময় ভুক্ত‌ভোগী গ্রাহকরা তাদের ১০৪ জন গ্রাহ‌কের আত্মসাত করা প্রায় দে‌ড় কো‌টি টাকা ফেরত দেওয়াসহ আত্মসাতকারী ও‌ জ‌রি‌তদের গ্রেফতার ক‌রে দৃষ্টান্তমূলক শা‌স্তির দা‌বি জানান। এরআগে (৩০ জুলাই) ভূক্তভোগী গ্রাহকদের পক্ষে নাছরিন আক্তার বাদী হয়ে ১৩ জ‌নের বিরু‌দ্ধে মামলা ক‌রেন।

গ্রাহক‌দের দা‌বি, তা‌দের কষ্টে অ‌র্জিত দীর্ঘ দি‌নের জমা‌নো টাকা রাজবাড়ী প্রধান ডাকঘ‌রে আমানত হি‌সে‌বে জমা রে‌খেছি‌লেন। তৎকালীন পোস্ট মাস্টার বিকাশ চন্দ্র, লেটার রাইটার শিহাবসহ অন‌্যান‌্যদের যোগসাজ‌সে কৌস‌লে সাদা স্লিপ দি‌য়ে টাকা আত্মসাত করা হ‌য়ে‌ছে।

বা‌দিপক্ষের আইনজী‌বি নজরুল ইসলাম লাভলু জানান, মামলার ১৩ জন আসামীর ম‌ধ্যে ৭ জন আদাল‌তে হা‌জির হ‌য়ে আত্মসমর্পন ক‌রে জা‌মিন কর‌লে বিচারক তা‌দের জা‌মিন নামঞ্জুর ক‌রে কারাগা‌রে প্রেরন ক‌রে‌ছে। সেই সা‌থে অন‌্য আসামী‌দের বিরু‌দ্ধে ওয়ারেন্ট ইস‌্যু ক‌রেছেন।

এদিকে গত (২ আগষ্ট) এ ঘটনায় কু‌ষ্টিয়া ডাক বিভা‌গের পোস্ট অ‌ফিস প‌রিদর্শক (প্রশাসন) মোঃ শ‌হিদুল ইসলাম বাদী হ‌য়ে রাজবাড়ীর বিজ্ঞ সি‌নিয়র বি‌শেষ জজ আদাল‌তে তৎকালীন পোস্ট মাস্টার বিকাশ চন্দ্র ও লেটার রাইটার শিহাব মৃধা সহ ৭ জ‌নের বিরুদ্ধে এক‌টি মামলা ক‌রে‌ছেন।

জানা‌গে‌ছে, ২০২৫ সা‌লের ১৯ ন‌ভেম্বর থে‌কে ২০২৬ সা‌লের ৩০ জুন পর্যন্ত রাজবাড়ী প্রধান ডাকঘরে আমানত জমাকারী‌ ১০৪ জন গ্রাহক প্রতা‌রিত হন। তৎকালীন পোস্ট মাস্টার বিকাশ চন্দ্র সহ অন‌্যান‌্যদের যোগসাজ‌সে লেটার রাইটার শিহাব গ্রাহক‌দের সাদা স্লিপ দি‌য়ে টাকা জমা রাখ‌লেও সেই টাকা জমা হয় নাই পোস্ট অ‌ফি‌সের কোষাগা‌রে। বিষয়‌টি জানাজা‌নি হ‌লে আত্ম‌গোপ‌নে যান অ‌ভিযুক্তরা। পরবর্তী‌তে ভুক্ত‌ভোগী গ্রাহক ও ডাক বিভা‌গের পক্ষ থে‌কে পৃথক দুই‌টি মামলা করা হয়।

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টার শামীম আহমেদ জানান, ৫ জুলাইয়ের পর তি‌নি রাজবাড়ী প্রধান ডাকঘ‌রে যোগদা‌নের পর বিষয়‌টি জানাজা‌নি হয়। পরবর্তী‌তে কু‌ষ্টিয়া ডাক বিভা‌গের পোস্ট অ‌ফিস প‌রিদর্শক (প্রশাসন) মোঃ শ‌হিদুল ইসলাম বাদী হ‌য়ে তৎকালীন পোস্ট মাস্টার বিকাশ চন্দ্র ও লেটার রাইটার শিহাব মৃধা সহ ৭ জ‌নের বিরু‌দ্ধে মামলা দায়ের ক‌রে‌ছেন। মামলা চলমান র‌য়ে‌ছে। এখন পর্যন্ত ১০৪ জন গ্রাহ‌কের প্রায় এক কো‌টি ৪৪ লক্ষ ৩৫ হাজার টাকা আত্মসা‌তের তথ‌্য পাওয়া গে‌ছে।



স্বাধীন/সা.এ.

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *