জেলার খবর

যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক

প্রকাশিত :
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

যশোরে আরো এক যুবলীগ কর্মীকে পুলিশ আটক করেছে। তিনি শহরের পুলিশ লাইন-সংলগ্ন টালিখোলা মোড় এলাকার বাসিন্দা। সোমবার গভীর রাতে তার নিজ বাড়ী হতে আটক করা হয়।

স্থানীয়রা জানান, সুমন শেখ যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। পাশাপাশি তিনি জেলা যুবলীগের কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর স্থানীয় ছাত্র-জনতা তাঁর দোকানে হামলা ও ভাঙচুর চালায়। এরপর থেকে তিনি দীর্ঘদিন এলাকায় ছিলেন না।

সুমনের বিষয়টি যশোরে রাজনৈতিক পরিচয়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের তালিকায় যুক্ত হয়েছে।



সাজু/নিএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *