জেলার খবর

যশোরে যুবলীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়া শহীদসহ আটক ৪

প্রকাশিত :
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
/
১ বার সংবাদটি দেখেছে

যশোর সাইবার ইনভেস্টিগেশন টিম যশোরের সদস্যরা শহরের মাইকপট্টিতে যুবলীগের ঝটিকা মিছিলে নেতৃত্বদানকারী যুবলীগ নেতা শহীদসহ চারজনকে আটক করেছে। রোববার দিবাগত রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, শহরের নীলগঞ্জ তাঁতিপাড়ার শেখ আব্দুল হালিমের ছেলে শেখ শহীদ, পুরাতন কসবা কাজীপাড়ার মৃত আব্দুল আজিজের ছেলে শানু, সুজলপুর গ্রামের মৃত করিম সরদারের ছেলে মকবুল হোসেন ও ঝুমঝুমপুর স্কুল মাঠ এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে কামরুজ্জামান ওরফে সুমন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি কবির হোসেন বলেন, তাঁদের থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে পুলিশের ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে।



স্বাধীন/সা.এ.

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *