জেলার খবর

এবার নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করল পোশাক শ্রমিকরা

প্রকাশিত :
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার দুপুরে শ্রমিকদের অবরোধের কারণে সড়কটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কুতুবআইল কাঠেরপুল এলাকায় জড়ো হন শ্রমিকরা। আধাঘণ্টা পর ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে ফোর্স গিয়েছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।”

একটি শ্রমিক সংগঠনের নেতা বলেন, শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে নেমে এসেছে। তারা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সড়ক অবরোধ করেছেন।

এ আন্দোলনে ফতুল্লার মেট্রো নিটিং, পলমল গার্মেন্টস, আবির ফ্যাশন, আজাদ-রিফাত ডাইংসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা অংশ নিয়েছেন।



স্বাধীন/সা.এ.

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *