জেলার খবর

কুমিল্লায় অ্যাম্বুলেন্স থেকে ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২

প্রকাশিত :
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজায় একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে এ অভিযান চালানো হয়, এ সময় অ্যাম্বুলেন্সে থাকা দুই যুবককে আটক করা হয়েছে। আটকরা হলেন- চৌদ্দগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া কাজীবাড়ি এলাকার বাসিন্দা মো. নাহিদ (২৬) ও মুন্সিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাহিরগোড়া এলাকার বাসিন্দা আব্দুর রহিম মুন্না (২৬)। 

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি টোলপ্লাজায় অ্যাম্বুলেন্সটিতে তল্লাশি চালানো হয়। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতরে ২৮টি প্যাকেটে রাখা ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ পাওয়া যায়। পরে সিরাপসহ অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।

পুলিশের দাবি, অভিনব কৌশলে অ্যাম্বুলেন্স ব্যবহার করে সিরাপগুলো ঢাকায় পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিরাপসহ ওই দুই যুবককে আটক করা হয়।



স্বাধীন/সা.এ.

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *