অর্থ ও বাণিজ্যকৃষি

বাংলা কিউআরে যুক্ত হলো নতুন সেবা

প্রকাশিত :
রোববার, ১ নভেম্বর, ২০২৬
/
৬ বার সংবাদটি দেখেছে

দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন সুবিধা যুক্ত হয়েছে। এখন থেকে বাংলা কিউআর (QR) কোড স্ক্যান করেই একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে সরাসরি টাকা পাঠাতে পারবেন। রোববার (১ নভেম্বর) থেকে ব্যক্তি থেকে ব্যক্তি বা পিটুপি (P2P) লেনদেনের এ সুবিধা চালু হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া এ সেবার মাধ্যমে টাকা পাঠাতে প্রাপকের মোবাইল নম্বর কিংবা ব্যাংক হিসাব নম্বর আলাদাভাবে প্রবেশ করানোর প্রয়োজন হবে না। শুধু প্রাপকের বাংলা কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাই করলেই লেনদেন সম্পন্ন করা যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, নতুন এ ব্যবস্থায় ব্যক্তিপর্যায়ে অর্থ স্থানান্তর আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। পাশাপাশি টাকা পাঠানোর সময় ভুল মোবাইল নম্বর বা ব্যাংক হিসাবের তথ্য দেওয়ার ঝুঁকিও কমবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলা কিউআরের পিটুপি সেবা চালুর ফলে দৈনন্দিন লেনদেনে নগদ অর্থের ব্যবহার কমবে। একই সঙ্গে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তার এবং ক্যাশলেস লেনদেনের প্রসারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক হবে।



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *