রাজনীতি

লীগ ফিরলে কেউ কিন্তু আস্ত থাকবেন না: ফারুক হাসান

প্রকাশিত :
রোববার, ১ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরলে কেউ নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেছেন বলেও দাবি করেছেন তিনি।

রোববার (১ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন ফারুক হাসান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘যমুনা ফিউচার পার্ক এলাকায় গ্রেনেড ফাটিয়ে ছাত্রলীগের মিছিল! আর আপনারা এদিকে গুতাগুতি করতে থাকেন। লীগ ফিরলে কেউ কিন্তু আস্ত থাকবেন না।’

লীগ ফিরলে কেউ কিন্তু আস্ত থাকবেন না: ফারুক হাসান

পোস্টের সঙ্গে মন্তব্যের ঘরে একটি স্ক্রিনশটও শেয়ার করেন তিনি। ‘বার্তা বাজার’ নামের একটি অনলাইন পোর্টালের ওই স্ক্রিনশটে ‘যমুনা ফিউচার পার্কের সামনে গ্রেনেড ফাটিয়ে ছাত্রলীগের মিছিল’ শিরোনামে একটি খবরের তথ্য তুলে ধরা হয়েছে।

তবে যমুনা ফিউচার পার্কের সামনে গ্রেনেড বিস্ফোরণ ও ছাত্রলীগের মিছিলের বিষয়ে ফারুক হাসানের দাবির স্বাধীন সত্যতা যাচাই করা যায়নি।



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *