বিনোদন

পান মশলার বিজ্ঞাপন নিয়ে হাইকোর্টে অজয়

প্রকাশিত :
রোববার, ১ নভেম্বর, ২০২৬
/
৪ বার সংবাদটি দেখেছে

বহুল বিতর্কিত ‘বিমল ইলাইচি’র বিজ্ঞাপনচিত্রে উপস্থিতি নিয়ে মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) পাঠানো কারণ দর্শানোর নোটিশকে চ্যালেঞ্জ করে মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেতা অজয় দেবগন।

এফডিএর এই পদক্ষেপকে একতরফা ও স্বেচ্ছাচারী বলে দাবি করেছেন অভিনেতা। তাঁর অভিযোগ, বিজ্ঞাপনটির প্রস্তুতকারক সংস্থাকে নোটিশ না দিয়ে কেবল একজন অভিনেতা হওয়ার কারণে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

হাইকোর্টে দায়ের করা আবেদনে অজয় দেবগন বলেন, সংশ্লিষ্ট পণ্যের প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাঁকে ব্যক্তিগতভাবে নোটিশ দেওয়া হয়েছে। তাঁর মতে, এ ধরনের পদক্ষেপ খামখেয়ালি ও স্বেচ্ছাচারী।

প্রধান বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠী ও বিচারপতি অদ্বৈত শেঠনার ডিভিশন বেঞ্চে আগামী ৪ নভেম্বর আবেদনটির শুনানি হওয়ার কথা রয়েছে।



স্বাধীন/সা.এ.

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *