শিক্ষা

এইচএসসির ফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী

প্রকাশিত :
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
/
৫ বার সংবাদটি দেখেছে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে ফলাফলের ঘাটতি কাটিয়ে ভবিষ্যতে ভালো ফল অর্জনে মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) সকালে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। পরে ফলাফল নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘ফলাফল আমাদের সন্তোষজনক হয়নি।’

শিক্ষামন্ত্রী বলেন, এ সমস্যাগুলো কীভাবে কাটিয়ে ওঠা যায়, সে বিষয়ে মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের পক্ষ থেকে চেষ্টা চালিয়ে যাওয়া হবে।

ফলাফলের ঘাটতি পূরণে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এ ঘাটতি পূরণের জন্য আমরা অভিভাবকদের প্রতি আহ্বান জানাব এবং শিক্ষকদের আহ্বান জানাব—আগামী দিনে যেন রেজাল্ট সুন্দর হয়।’

এ সময় উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১ নভেম্বর থেকে আবেদন করা যাবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় শিক্ষার্থীদের গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী।



স্বাধীন/সা.এ.

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *