অন্যান্য...

কাঁটা চামচ ব্যবহার না জানলেও তারেক রহমান ‘জেনুইন মানুষ’

প্রকাশিত :
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
/
৫ বার সংবাদটি দেখেছে

জাপান সফরে কাঁটা চামচ ব্যবহারের দক্ষতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন আম জনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান। এবার তার পক্ষ নিয়ে মুখ খুলেছেন বিএনপি নেত্রী ও সংসদ সদস্য মানসুরা আলম। তাঁর মতে, কাঁটা চামচ ব্যবহার করতে না জানলেও তারেক রহমান একজন ‘জেনুইন মানুষ’।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মানসুরা আলম বলেন, তারেক রহমান বিষয়টিকে লজ্জার কিছু হিসেবে দেখেননি। বরং রাষ্ট্রীয় দায়িত্ব পালনের প্রয়োজনে আনুষ্ঠানিক শিষ্টাচার শিখে নেওয়াকে ইতিবাচকভাবে দেখেছেন তিনি, যাতে ভবিষ্যতে কোনো আনুষ্ঠানিক আয়োজনে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে না হয়।

তারেক রহমানের কাঁটা চামচ ব্যবহার নিয়ে যারা সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল করছেন, তাদেরও সমালোচনা করেন মানসুরা। তিনি সমালোচকদের নিজেদের সামাজিক ও শিক্ষাগত পটভূমি বিবেচনায় নেওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে তাঁদের জীবনযাপন, শিক্ষা ও সুযোগ-সুবিধা নিয়ে কটাক্ষ করেন তিনি।

পোস্টে ‘সাব-অলটার্নের ক্ষমতায়ন’ ধারণার প্রসঙ্গ টেনেও সমালোচকদের বক্তব্যের বিরোধিতা করেন মানসুরা।

ছবি: সংগৃহীত

পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘তারেক সাহেব জেনুইন মানুষ। কাঁটা চামচ ব্যবহার না জানলে তিনি হাত দিয়ে নুডুলস খাবেন দরকার পড়লে। নিজেকে সাব অল্টার্ন ক্ষমতাবাদী দাবি করা রাজমিস্ত্রির ছেলেরা কি পারবে এই জেনুইনিটি ধারণ করতে?’

তারেক রহমানের কাঁটা চামচ ব্যবহারের বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনা-সমালোচনার মধ্যেই মানসুরা আলমের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *