জেলার খবর

নড়াইলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমানের দাফন সম্পন্ন

প্রকাশিত :
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
/
৬ বার সংবাদটি দেখেছে

রাষ্ট্রীয় মর্যাদায় নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমানের দাফন সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে নলদী ইউনিয়নের মিঠাপুর গ্রামে নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিখন কুমার রায়।

এসময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। লোহাগড়া থানা পুলিশের একটি শৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দুপুর ২টার দিকে নখখালী মাদ্রাসা জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নখখালী কবরস্থানে তাকে দাফন করা হয়।

গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৯ টার দিকে বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান মিঠাপুর গ্রামে তার নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন। মরহুম মুজিবর রহমানের স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।



সালাউদ্দিন/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *