অন্যান্য...

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করব, তবু ঈমান বিক্রি করব না: তাশরীফ

প্রকাশিত :
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
/
১০ বার সংবাদটি দেখেছে

‘প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবুও ঈমান বিক্রি করব না। আমরা আল্লাহর গোলাম, কোনো ব্যক্তি বা টাকার গোলাম নই’—এমন মন্তব্য করেছেন আলোচিত ধর্মীয় বক্তা হাফেজ ক্বারি জুবায়ের আহমাদ তাশরীফ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে জুবায়ের আহমাদ তাশরীফ লেখেন, ‘প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব। তবুও ঈমান বিক্রি করব না। আমরা আল্লাহর গোলাম। কোনো ব্যক্তি বা টাকার গোলাম নই।’

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করব, তবু ঈমান বিক্রি করব না: তাশরীফ

এর আগে গাজীপুরের টঙ্গীতে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় শিক্ষার্থীর বাবার হাতে ওই শিক্ষক মারধরের শিকার হন। মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত শিক্ষকের পক্ষে বক্তব্য দেন জুবায়ের আহমাদ তাশরীফ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান তিনি।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই আলোচনায় আসে তার বাবার করা অভিযোগ। এক ভিডিও সাক্ষাৎকারে তাশরীফের বাবা মাওলানা মো. হেদায়েতুল্লাহ ছেলের বিরুদ্ধে ভরণপোষণ না দেওয়া এবং খোঁজখবর না রাখার অভিযোগ তোলেন।

পরে বাবার এসব অভিযোগের জবাব দিতে নিজের মাকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন তাশরীফ। ওই ভিডিওতে তার মা ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অস্বীকার করেন।

সাম্প্রতিক এসব ঘটনা ও বিতর্কের মধ্যেই মাহফিল বন্ধ করার কথা উল্লেখ করে ঈমান বিক্রি না করার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরলেন এই ধর্মীয় বক্তা।



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *