জেলার খবর

রৌমারীতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত :
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
/
৬ বার সংবাদটি দেখেছে

রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের খঞ্জনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বুধবার বিকাল ৫টায় মাদক, জুয়া, কিশোর অপরাধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এক জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার রৌমারী সার্কেল মোঃ রাসেল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী থানার অফিসার ইনর্চাজ কাওসার আলী।

সভাপতিত্ব করেন বন্দবেড় ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কাজিম উদ্দিন। সঞ্চালনা করেন রৌমারী মডেল প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম। সভায় পুলিশ, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

প্রধান অতিথি মোঃ রাসেল কবির বলেন মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং কিশোর অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কিশোরদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার আহ্বান জানান।

নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ এবং পারিবারিক সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক ঐক্য গড়ে তোলার ওপরও তিনি গুরুত্ব দেন। পাশাপাশি অপরাধসংক্রান্ত তথ্য দ্রুত পুলিশকে অবহিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।

সভায় বক্তারা মাদক ও জুয়া প্রতিরোধ, কিশোরদের সুরক্ষা এবং নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় এলাকাবাসী অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।



সাজু/নিএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *