
সরোয়ার বাবলা হত্যা মামলাসহ দুই মামলায় সাতদিনের রিমান্ডে ডেভিড ইমন
চট্টগ্রামের আলোচিত সরোয়ার বাবলা ও বাকলিয়ার ডবল মার্ডার মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ ও মো. আলমগীর হোসেনের আদালত পৃথকভাবে এ আদেশ দেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী গণমাধ্যমকে বলেন, রিমান্ড শুনানি থাকায় মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনকে বুধবার দুপুরে আদালতে হাজির করা হয়। তাকে নগরীর বাকলিয়া থানার ডাবল মার্ডার মামলায় পাঁচদিন এবং বায়েজিদ বোস্তামী থানার সরোয়ার বাবলা হত্যা মামলায় দুইদিনসহ মোট সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ দুটোই নগরীর আলোচিত মামলা৷
এদিকে আদালত সূত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে ডেভিড ইমনকে আদালতে হাজির করা হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়া এলাকায় সরোয়ার বাবলাকে হত্যার উদ্দেশ্যে একটি প্রাইভেটকার লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে বাবলা প্রাণে বেঁচে গেলেও তার দুজন সহযোগী নিহত হন। এ ঘটনায় করা হত্যা মামলায় ডেভিড ইমনকে প্রধান সমন্বয়ক ও অন্যতম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
সেদিন ভাগ্যক্রমে বেঁচে গেলেও এরপরের বার বায়েজিদ বোস্তামী থানা এলাকায় নির্বাচনী প্রচারণা চলা কালে শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলাকে প্রকাশ্য গুলি করে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসী৷ একই হামলায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন৷ এই হত্যাকান্ড সংক্রান্তে একটি হত্যামামলা দায়ের করা হয়৷
নানান অপরাধ সংঘঠিত করলেও অনেকটা অধরা থাকা ডেভিট ইমন চলতি বছর ২৯ জুলাই রাতে যশোরের কোতোয়ালী থানার ঝুমঝুমপুর এলাকা থেকে সহযোগীসগ গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ চট্টগ্রাম জেলা পুলিশ।
কুশল/সাএ
মন্তব্য
0 টি মন্তব্য