জেলার খবর

চুয়াডাঙ্গায় দুঃস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ

প্রকাশিত :
রোববার, ২৫ অক্টোবর, ২০২৬
/
৯ বার সংবাদটি দেখেছে

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে চুয়াডাঙ্গায় দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মোট ১৫ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার চারজন এবং আলমডাঙ্গা উপজেলার ১১ জন রয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।

এ সময় তিনি বলেন, চুয়াডাঙ্গার দুঃস্থ, অসহায়, দরিদ্র ও গৃহহীন মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ অনুদান দেওয়া হচ্ছে। প্রত্যেক উপকারভোগীকে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার চারজন এবং আলমডাঙ্গা উপজেলার ১১ জনসহ মোট ১৫ জন এ সহায়তা পেয়েছেন।

তিনি আরও বলেন, দেশের জিডিপি বৃদ্ধি করতে হলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে। এ ধরনের সহায়তার মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। ভবিষ্যতে এ ধরনের অনুদান পাওয়া গেলে যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের মধ্যে তা বিতরণ করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন, শহর সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ, জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দার, পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামালসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *