জেলার খবর

শার্শায় যুবলীগ নেতা আরিফুল আটক

প্রকাশিত :
রোববার, ২৫ অক্টোবর, ২০২৬
/
৬ বার সংবাদটি দেখেছে

যশোরের শার্শার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে আরিফুল ইসলাম (৪৫) নামে এক যুবলীগ নেতাকে পুলিশ আটক করেছে।

পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলা রয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) রাতে দৌলতপুর সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটককৃত আরিফুল ইসলাম শার্শার পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। তিনি দৌলতপুর ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে পুলিশ জানান।

*বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানান, আটককৃত আরিফুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তাঁকে রোববার (২৫ অক্টোবর) সকালে যশোর আদালতে পাঠানো হবে।



সালাউদ্দিন/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *