ইসলামী জীবনবরগুনা

বরগুনায় নামাজরত অবস্থায় ইমামের মৃত্যু!

প্রকাশিত :
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
/
১৩ বার সংবাদটি দেখেছে

দক্ষিণ টিভি | বরগুনা করেসপন্ডেন্ট : বরগুনার পাথরঘাটায় মাগরিবের নামাজে ইমামতি করার সময় শামিম হাওলাদার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংরা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বাড়ির সামনের মসজিদে মাগরিবের নামাজে ইমামতি করছিলেন শামিম হাওলাদার। এ সময় নামাজরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। স্থানীয়দের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন।

শামিম হাওলাদার পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। অটোরিকশা চালিয়ে উপার্জন করে তিন মেয়ে ও দুই ছেলেসহ পাঁচ সন্তান নিয়ে সংসার চালাতেন তিনি। তাঁর দুই মেয়ে পবিত্র কোরআনের হাফেজা।

শনিবার (২৪ অক্টোবর) সকালে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকাহত স্বজনেরা। তাঁর মৃত্যুর খবরে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ধর্মপরায়ণ ব্যক্তি হিসেবে পরিচিত শামিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয়রা। বরগুনায় নামাজরত ইমামতি করার সময় ইমামের মৃত্যু



মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *