জেলার খবর

যশোরে নিজ গৃহ থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিত :
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
/
১০ বার সংবাদটি দেখেছে

যশোরের অভয়নগরে নিজ বসত ঘর থেকে বৃদ্ধা আছিয়া বেগম (৭৫) এর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ ।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আছিয়া বেগম ওই গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রীর।

স্থানীয়দের ধারনা, কে বা কারা রাতে ঘরে ঢোকার পর ওই বৃদ্ধা তাদের চিনে ফেলায় তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।

নিহতের মেয়ে পান্না বেগম জানান, বাবার মৃত্যুর পর থেকে তার মা ও তার এক খালা ওই বাড়িতে বসবাস করতেন। সোমবার (১৯ অক্টোবর) খালা তার এক মেয়ের বাড়িতে বেড়াতে যান। ফলে রাতে মা বাড়িতে একাই ছিলেন। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা আছিয়া বেগমকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতরে উঁকি দেন। এ সময় খাটের ওপর তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

তিনি আরো জানান, সকালে এসে দেখি খাটের ওপর মায়ের গলাকাটা লাশ পড়ে আছে। ঘরের ভেতরের সব মালামাল এলোমেলো। জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। দুর্বৃত্তরা আমার মাকে খুন করে সব লুট করে নিয়ে গেছে।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি নুরুজ্জামান বলেন, নিজ ঘরের ভেতর খাটের ওপর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অপরাধের সম্ভাব্য আলামত সংগ্রহের কাজ চলছে। মুহূর্তে এর বেশি বলা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 



স্বাধীন/সা.এ.

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *