ক্যাম্পাস

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

প্রকাশিত :
রোববার, ১৮ অক্টোবর, ২০২৬
/
৯ বার সংবাদটি দেখেছে

আগামী বছর ২০২৭ সালের অমর একুশে বইমেলা ৭ জানুয়ারি চলতি শুরু হবে। যা চলবে ৬ই ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত।

রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ই অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজন বিষয়ে প্রকাশক-প্রতিনিধিদের সাথে এক মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী ৭ জানুয়ারি ২০২৭ তারিখ বৃহস্পতিবার থেকে ৬ই ফেব্রুয়ারি ২০২৭ তারিখ শনিবার পর্যন্ত অমর একুশে বইমেলা ২০২৭-এর সময় নির্ধারিত হয়।

সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী এমপি সভাপতিত্ব করেন। এছাড়া এতে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ও মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *