জেলার খবর

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবী 

প্রকাশিত :
রোববার, ১৮ অক্টোবর, ২০২৬
/
৯ বার সংবাদটি দেখেছে

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতর ফুলবাড়িয়ায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেছে।

রবিবার (১৮অক্টোবর) সকালে ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের বিরিশিরি ইউনিয়নের তেলনজিয়া গ্রামে সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়।

মানববন্ধনে বক্তরা বলেছেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির ওই অঞ্চলের মাদক কারবারি, সীমান্তে চোরাচালান ও অন্যায়ের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। এসব অন্যায় অপরাধের বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন আলিফ। সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, মামলা নির্যাতনের শিকার হচ্ছে। যা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। আলিফসহ সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সহসভাপতি মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম, সাংবাদিক মো.আল আমিন, হাফিজুল ইসলাম স্বপন, হেলাল উদ্দিন উজ্জল প্রমূখ।



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *