জেলার খবর

নাগরপুরে সহবতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত :
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
/
৬ বার সংবাদটি দেখেছে

নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সহবতপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সহবতপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. লুৎফর রহমানের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি ডা. এ কে এম আব্দুল হামিদ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা ওবাইদুর রহমান কুরাইশী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম।

বক্তারা বলেন, ইসলামী আদর্শের ভিত্তিতে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ ও সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরতে হবে। দেশ ও জাতির কল্যাণে সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও জনসেবার মনোভাব নিয়ে প্রত্যেক নেতাকর্মীকে কাজ করার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং কর্মীদের নৈতিক ও আদর্শিক মানোন্নয়নে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্মেলনে সহবতপুর ইউনিয়ন জামায়াতের প্রতিটি ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক কর্মী উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সম্মেলনকে প্রাণবন্ত করে তোলেন। এ সময় উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



সালাউদ্দিন/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *