জেলার খবর

নালিতাবাড়ীতে বাজার মনিটরিং অভিযানে ৪ দোকানীকে জরিমানা

প্রকাশিত :
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
/
৯ বার সংবাদটি দেখেছে

শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযানে তিনটি মনোহারি দোকান ও এক হোটেল ব্যবসায়ীকে ভোক্তা অধিকারের বিভিন্ন ধারা লংঘনের দায়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের কাকরকান্দি বাজারে ওই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শেরপুরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

এতে মনোহারি দোকান বিসমিল্লাহ স্টোরের মালিক রুহুল আমীনকে ২ হাজার টাকা, রাকিব স্টোরের মালিক রাকিবুল হাসানকে ২ হাজার টাকা, সায়েদুল স্টোরের মালিক সায়েদুল ইসলামকে ৫ হাজার টাকা ও খাবারের হোটেল আল মদিনার মালিক খোকন মিয়াকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ওই অভিযানে অংশ গ্রহণ করেন নালিতাবাড়ীর স্যানিটারী ইন্সপেক্টর মো. সুলতান মাহমুদ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন শেরপুর পুলিশ লাইন্সের একটি চৌকস পুলিশদল। একই দিন নালিতাবাড়ী পৌরশহরের বিভিন্ন কসমেটিক্স দোকানে ভেজাল ও মেয়াদোত্তীর্ন কসমেটিক বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।



সাজু/নিএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *