
সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা
দেশব্যাপী তথ্য সংগ্রহের অংশ হিসেবে সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলনকক্ষে জেলা সমাজসেবা ও সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ পৌরসভার ১, ২ ও ১১ নম্বর ওয়ার্ড এবং সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য শীঘ্রই সংগ্রহ শুরু করা হবে।
এ কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে অবহিত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো. শাহাদাত হোসাইন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মনিরুল ইসলামসহ প্রমুখ।
সাজু/নিএ
মন্তব্য
0 টি মন্তব্য