জেলার খবর

কিশোরগঞ্জে সদ্য যোগদানকৃত শিক্ষকদের সাথে মতবিনিময় সভা ও বরণ

প্রকাশিত :
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
/
১৪ বার সংবাদটি দেখেছে

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদ্য যোগদানকৃত সহকারি শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সহকারী উপজেলা শিক্ষা অফিসার আতাউল গণি ওসমানীর সঞ্চালনায় মতবিনিময় সভাটি হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, উপজেলা জামায়াতের সভাপতি আব্দুর রশিদ শাহ্, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. মাহমুদা খাতুন প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ্জ জামান সরকার, সহকারি উপজেলা শিক্ষা অফিসার ফিরোজুল হাসান, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ প্রমুখ। এতে নব্য যোগদানকৃত শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সদ্য যোগদানকৃত শিক্ষকগণের পরিচিতির সময় তাদের কাছ থেকে গুণগত শিক্ষার মান্নোয়নে আইডিয়া নেয়া হয়।

এর আগে নীলফামারী-৪ আসনে সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিমের পক্ষে শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। 



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *