জেলার খবর

ছেলেকে খুনের পর এবার বাবাকেও গুলি করে হত্যা

প্রকাশিত :
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
/
৮ বার সংবাদটি দেখেছে

খুলনার রূপসা উপজেলায় দেড় মাসের ব্যবধানে বাবা-ছেলে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ১৫ আগস্ট দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন জয় ঢালী (২৭)। এবার গুলি করে হত্যা করা হয়েছে তার বাবা আক্তার ঢালীকে।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দুর্জনীমহল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাড়ির সামনে বসে ছিলেন আক্তার ঢালী। এ সময় ৩ থেকে ৪টি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

গুলিতে গুরুতর আহত আক্তার ঢালীকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনিসুজ্জামান বলেন, কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এর আগে গত ১৫ আগস্ট আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে (২৭) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই হত্যাকাণ্ডের দেড় মাসের ব্যবধানে এবার গুলি করে হত্যা করা হলো তার বাবা আক্তার ঢালীকে।

নিহত আক্তার ঢালী আইচগাতী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য ছিলেন।



সাজু/নিএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *