প্রধান শিরোনাম

বরিশালে ফেনসিডিলসহ গ্রেপ্তারের ১২ বছর পর দুজনের যাবজ্জীবন

প্রকাশিত :
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
/
১৪ বার সংবাদটি দেখেছে

দেশের বানী | স্টাফ করেসপন্ডেন্ট : বরিশাল নগরীতে ফেনসিডিলসহ গ্রেপ্তারের প্রায় ১২ বছর পর মো. শাহাদাৎ হোসেন পণ্ডিত (৪৭) ও জলিল হাওলাদার (৪৬) নামে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সোমবার বরিশালের অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. মিল্টন হোসেন আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) তারেক আল ইমরান বিষয়টি জানিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত শাহাদাৎ হোসেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরশিবা পণ্ডিতবাড়ির আজাহার আলী পণ্ডিতের ছেলে। অপর আসামি জলিল হাওলাদার একই উপজেলার চরকপালবেড়া এলাকার আব্দুল বারেক হাওলাদারের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ জানান, ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর তৎকালীন র‌্যাব-৮-এর একটি দল বরিশাল নগরের নতুনবাজার এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে। এ সময় ২৫ বোতল ফেনসিডিলসহ শাহাদাৎ ও জলিলকে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরের উত্তর আলেকান্দা এলাকার একটি ভাড়া বাসা থেকে আরও ১৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাবের ডিএডি মশিউর রহমান বাদী হয়ে শাহাদাৎ ও জলিলকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। একই বছরের ৩ নভেম্বর কোতোয়ালি থানার তৎকালীন এসআই আব্দুর রহমান মুকুল তদন্ত শেষে দুইজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার বিচারিক প্রক্রিয়ায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তারা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।



মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *