জেলার খবর

যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হোসেন আটক

প্রকাশিত :
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
/
১৪ বার সংবাদটি দেখেছে

যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হোসেন মোড়লকে (৪৫) আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার ধানহাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।

কেশবপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, ইকবাল হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। সরকারের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীদের সংগঠিত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ আরও জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারপ্রধান ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে কুরুচিপূর্ণ ও বিতর্কিত বক্তব্য প্রচার এবং সম্প্রতি আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলে সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

আটকের পর ইকবাল হোসেনকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।



সালাউদ্দিন/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *