রাজনীতি

চাঁদাবাজরা আমার বাবাকে অস্ত্র দেখিয়ে গেছে: মহিউদ্দিন রনি

প্রকাশিত :
রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
/
১৪ বার সংবাদটি দেখেছে

‘আমার বাবাকে অস্ত্র দেখিয়েছে চাঁদাবাজরা, এখন আমার কী করা উচিত?’—এমন প্রশ্ন তুলেছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে মহিউদ্দিন রনি লেখেন, ‘আপনারা হয়তো জানেন, আমার বাবা সিকিউরিটি গার্ডের জব (চাকরি) করেন। যেখানে কাজ করেন, সেখানে চাঁদাবাজরা এসে আজকে অস্ত্র দেখিয়ে গেছে। আমার কী করা উচিত বলেন?’

পোস্টটির প্রথম কমেন্টে তিনি আরও লেখেন, ‘লিখলাম চাঁদাবাজদের কথা। নিষিদ্ধ আওয়ামী লীগ আর বিএনপির লোকেরা কমেন্টবক্সে ঝাঁপিয়ে পড়ে আমার সঙ্গে তর্কে জড়িয়েছে।’

চাঁদাবাজরা আমার বাবাকে অস্ত্র দেখিয়ে গেছে: মহিউদ্দিন রনি

তিনি আরও বলেন, ‘ওনাদের কমেন্টগুলো ফিল (অনুভব) করাচ্ছে, ওনাদের মতো মানুষের মাথা বিক্রি করে, জনগণের হক লুট করে না খাওয়াটা আমার অন্যায় হয়ে গেছে।’



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *