জেলার খবর

বরগুনার পাথরঘাটায় ২ ড্রেজারসহ ৪ বালু উত্তোলনকারী আটক

প্রকাশিত :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
/
১৪ বার সংবাদটি দেখেছে

বরগুনার পাথরঘাটা থানাধীন বলেশ্বর নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজারসহ চারজনকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা এ বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন পাথরঘাটার রূপধন গ্রামের মো. আলামিন (৩২), বাইনচটকি গ্রামের মো. ছগির (৩৫) এবং বরগুনা সদর উপজেলার ডেমা গুলিশাখালী গ্রামের মো. সোহেল (২২) ও মো. আলামিন (২৬)।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. সালমান বিন শওকত জানান, নদী তীরবর্তী এলাকার ফসলি জমি ও বসতভিটা রক্ষায় কোস্ট গার্ডের এ অভিযান চালানো হয়। আটককৃত ব্যক্তি ও জব্দকৃত ড্রেজারগুলোর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *