প্রধান শিরোনাম

বরিশালে স্বামীকে হত্যায় স্ত্রী গ্রেফতার

প্রকাশিত :
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
/
২৪ বার সংবাদটি দেখেছে

দেশের বানী | স্টাফ করেসপন্ডেন্ট : বরিশাল কোর্টের মহুরি কামরুজ্জামান হত্যা মামলার প্রধান আসামি স্ত্রী নাসিমা বেগমকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

 

রোববার (২১ সেপ্টেম্বর) এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) সুমন কুমার আইচের নেতৃত্বে বিএমপির একটি বিশেষ টিম রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

 

পুলিশ জানায়, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকেই মামলার আসামি নাসিমা বেগম আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করার পর বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারের পর নাসিমা বেগমকে বরিশালে নিয়ে আসা এবং মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




আরও দেখান

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *