সারাবিশ্ব

হরমুজ প্রণালিতে ট্যাংকারে অজ্ঞাত বস্তুর আঘাত, আগুন

প্রকাশিত :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
/
১১ বার সংবাদটি দেখেছে

হরমুজ প্রণালিতে একটি জ্বালানি ট্যাংকার অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যায়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

ইউকেএমটিও জানিয়েছে, আগুন পরে নিয়ন্ত্রণে আনা হয়েছে। জাহাজে থাকা সব ক্রু সদস্য নিরাপদে আছেন। তবে এ ঘটনায় পরিবেশের ওপর কোনো প্রভাব পড়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ঘটনার কারণ ও প্রকৃতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে। এ পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি কোনো সন্দেহজনক তৎপরতা চোখে পড়লে তা ইউকেএমটিওকে জানানোর জন্য জাহাজগুলোকে অনুরোধ করা হয়েছে।

সূত্র: আল জাজিরা



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *