বরিশাল নগরী

নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বরিশালের ইনানের মৃত্যুদণ্ড

প্রকাশিত :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
/
১৬ বার সংবাদটি দেখেছে

দেশের বানী | ন্যাশনাল ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে করা মামলায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

 

রায়ে ট্রাইব্যুনাল উল্লেখ করেন, পলাতক আসামি মো. সাদ্দাম হোসেনের বিরুদ্ধে গঠিত ১ ও ২ নম্বর অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৩ ও ৪ নম্বর অভিযোগ একত্রে বিবেচনা করে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং এ দুই অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

 

অন্যদিকে পলাতক আসামি শেখ ওয়ালী আসিফ ইনানের বিরুদ্ধেও ১ ও ২ নম্বর অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৩ ও ৪ নম্বর অভিযোগ একত্রে বিবেচনা করে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

শেখ ওয়ালী আসিফ ইনান বরিশালের সন্তান। তিনি বরিশাল জিলা স্কুলে পড়াশোনা করেছেন। পাশাপাশি বরিশাল নগরীতেই তার স্কুল ও কলেজজীবনের একটি উল্লেখযোগ্য সময় কেটেছে।

 

মামলায় মোট সাত আসামির বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। মঙ্গলবারের রায়ে ট্রাইব্যুনাল অভিযোগগুলোর পৃথকভাবে বিচারিক মূল্যায়ন শেষে আসামিদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করেন।



মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *