অপরাধবরিশাল

বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
/
২১ বার সংবাদটি দেখেছে

বরিশাল প্রতিনিধি: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে বরিশাল নগরীর প্যারারা রোডে অবস্থিত দৈনিক সমকালের কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ঘটনাটি তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ঘটনায় বিস্তারিত তথ্য ও মৃত্যুর কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *