অর্থ ও বাণিজ্যকৃষি

দেশের বাজারে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ‘জিসু’

প্রকাশিত :
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

বাংলাদেশের মনিটর বাজারে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশের প্রযুক্তি ও কম্পিউটার হার্ডওয়্যার বাজারে নতুন সংযোজন হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আন্তর্জাতিক মনিটর ব্র্যান্ড জিসু (GEESUU)।

বাংলাদেশে ব্র্যান্ডটির একমাত্র অনুমোদিত পরিবেশক হিসেবে দায়িত্ব পালন করছে ব্রাইট ইন্টারন্যাশনাল (Bright International)। ‎ ‎সোমবার (২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘GEESUU Bangladesh Official Brand Launch & Partner Conference 2026’ অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য ব্যবসায়ী, পরিবেশক, রিটেইলার, করপোরেট পার্টনার, প্রযুক্তি সাংবাদিক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Star Tech Ltd.-এর Managing Director জাহেদ আলী ভূঁইয়া এবং BCS Computer City Management Committee-এর সভাপতি আখতার হোসেন। এছাড়াও GEESUU-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন Head of Operation Winnie Gun এবং Sunly Lee।

অনুষ্ঠানে Bright International-এর Founder হুরে জান্নাত বলেন, “বাংলাদেশের প্রযুক্তিপণ্যের বাজারে নতুন নতুন আন্তর্জাতিক ব্র্যান্ডকে পরিচিত করে তোলা এবং গ্রাহকদের কাছে মানসম্মত প্রযুক্তিপণ্য পৌঁছে দেওয়াই Bright International-এর অন্যতম লক্ষ্য। GEESUU-এর সঙ্গে আমাদের এই যাত্রা বাংলাদেশের মনিটর বাজারে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আমরা আশাবাদী। আমাদের পার্টনারদের সহযোগিতায় ব্র্যান্ডটিকে দেশের প্রতিটি পর্যায়ে পৌঁছে দিতে চাই।”

Bright International-এর CEO আবদুল খালেক বলেন, “আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে GEESUU-এর সঙ্গে কাজ শুরু করেছি। বাংলাদেশের বাজারের চাহিদা, গ্রাহকদের পছন্দ এবং প্রযুক্তির পরিবর্তন বিবেচনায় রেখে আমরা পণ্যের মান, সঠিক মূল্য এবং বিক্রয়-পরবর্তী সেবার ওপর গুরুত্ব দেব। আমাদের পার্টনারদের সঙ্গে নিয়ে GEESUU-কে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।”

প্রতিষ্ঠানটির Head of Business মনিরুজ্জামান বলেন, “বাংলাদেশের মনিটর বাজারে বিভিন্ন ক্যাটাগরির গ্রাহকদের জন্য GEESUU-এর রয়েছে বৈচিত্র্যময় পণ্যের সম্ভার। অফিস, করপোরেট ব্যবহার থেকে শুরু করে গেমিং ও প্রফেশনাল কাজের জন্য বিভিন্ন প্রযুক্তি ও ফিচারের মনিটর নিয়ে আমরা কাজ করছি। আমাদের ডিলার ও রিটেইল পার্টনারদের জন্য নিয়মিত ব্যবসায়িক সহযোগিতা, পণ্য পরিচিতি এবং মার্কেটিং কার্যক্রম পরিচালনা করা হবে।”

GEESUU-এর Head of Operation Winnie Gun অনুষ্ঠানে ব্র্যান্ডটির পণ্য, প্রযুক্তিগত বৈশিষ্ট্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন। তিনি বাংলাদেশের বাজারে Bright International এবং স্থানীয় ব্যবসায়িক পার্টনারদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে GEESUU-এর বিভিন্ন মনিটর সিরিজ ও মডেল প্রদর্শন করা হয়। এর মধ্যে ছিল উচ্চ রিফ্রেশ রেটের গেমিং মনিটর, কার্ভড ডিসপ্লে, QHD রেজল্যুশন, IPS প্যানেল এবং দৈনন্দিন অফিস ব্যবহারের উপযোগী মনিটর। উন্নত ডিসপ্লে প্রযুক্তি, স্মুথ ভিজ্যুয়াল অভিজ্ঞতা এবং বিভিন্ন ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পণ্য তৈরির বিষয়গুলো অনুষ্ঠানে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বাংলাদেশের প্রযুক্তি বাজারে নতুন ব্র্যান্ডের সম্ভাবনা এবং স্থানীয় পার্টনারদের সঙ্গে আন্তর্জাতিক ব্র্যান্ডের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন ব্যবসায়িক পার্টনারকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি GEESUU-এর ভবিষ্যৎ বাজার সম্প্রসারণ, ডিলার নেটওয়ার্ক উন্নয়ন এবং ব্র্যান্ডটির প্রচার ও প্রসারে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Bright International বাংলাদেশের প্রযুক্তিপণ্য বাজারে আন্তর্জাতিক ব্র্যান্ডের পরিবেশক হিসেবে কাজ করছে। GEESUU-এর বাংলাদেশে অফিসিয়াল ও একমাত্র পরিবেশক হিসেবে প্রতিষ্ঠানটি ব্র্যান্ডটির পণ্য আমদানি, বাজারজাতকরণ, ডিলার নেটওয়ার্ক সম্প্রসারণ এবং বিক্রয়োত্তর সেবা পরিচালনা করবে।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *