জেলার খবর

হালুয়াঘাটে ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস পালিত

প্রকাশিত :
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

ময়মনসিংহের হালুয়াঘাটে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে তেলিখালি এলাকায় স্মৃতিসৌধ চত্তরে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের কবর জিয়ারত এবং স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ভু্বনকুড়া ইউনিয়নের আচকিপাড়া শহীদ স্মৃতি আদিবাসী নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজির সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

স্মৃতিচারণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মীর্জা নজরুল ইসলাম বেগ, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ হালুয়াঘাট উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. কাজীম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা একে এম আমজাদ আলী প্রমুখ।

এ সময় বক্তারা তেলিখালী যুদ্ধের বীরত্বপূর্ণ ইতিহাস ও স্মৃতিচারণ করে বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমরা যুদ্ধ করছি যেন বাঙালীরা যেন সম্মান নিয়ে বাঁচতে পারে সেজন্য। মুক্তিযোদ্ধাদের ত্যাগেই আজকের বাংলাদেশ।



সালাউদ্দিন/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *