শিক্ষা

৭ নভেম্বর নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

প্রকাশিত :
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
/
৩ বার সংবাদটি দেখেছে

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। দিবসটির তাৎপর্য শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরতে আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, ২০২৬ সালের ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সরকার নির্ধারিত কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ আলোচনা অনুষ্ঠান এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করতে হবে।

এ ছাড়া দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের জন্যও পৃথক চিঠির মাধ্যমে নির্দেশনা দিয়েছে মাউশি।

উল্লেখ্য, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে চলতি বছর দিবসটি শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত ছুটি পাচ্ছেন না।

অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটি উপলক্ষে নির্ধারিত কর্মসূচি থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের সেদিন প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে।



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *