
জাতীয়
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে। সোমবার (২ নভেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত রয়েছেন।
বৈঠকে দেশের চলমান পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন নীতিগত বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি কয়েকটি আইন ও নীতিমালার খসড়া অনুমোদনের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বৈঠক শেষে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এতে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের সামনে বৈঠকের সিদ্ধান্তগুলো তুলে ধরবেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানাবেন।
কুশল/সাএ
মন্তব্য
0 টি মন্তব্য