জেলার খবর

চট্টগ্রামে পুলিশের ওপর হামলা মামলায় শীর্ষ সন্ত্রাসী বগা সহযোগীসহ রিমান্ডে

প্রকাশিত :
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

চট্টগ্রাম নগরীতে অভিযানকালে খুলশী থানা পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের তালিকাভুক্ত অপরাধী ও স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগা প্রকাশ বিহারী বগাসহ চারজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডে নেওয়া অন্য আসামিরা হলেন- রকি হোসেন পিচ্চি, মনির হোসেন ও আবুল হাসান প্রকাশ কালা হাসান।

চট্টগ্রাম মহানগর দায়রা আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, খুলশী থানা পুলিশের ওপর হামলার মামলায় আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত বগাসহ চারজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, এ মামলায় ওয়াকিল হোসেন বগাসহ ১২ জন এজাহারভুক্ত আসামির রিমান্ড আবেদন করা হয়েছিল। মামলার বাকি আটজনের রিমান্ড আবেদন নামঞ্জুর করা হয়।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *