জেলার খবর

এক কলেজে আট শিক্ষক, এইচএসসিতে একমাত্র শিক্ষার্থীও ফেল

প্রকাশিত :
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
/
৫ বার সংবাদটি দেখেছে

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার একটি কলেজে কর্মরত রয়েছেন আটজন শিক্ষক। অথচ এবারের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নিয়েছেন মাত্র একজন শিক্ষার্থী। সেই একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। এক বিষয়ে অকৃতকার্য হয়ে ফলাফলে পাসের ঘর শূন্য রেখেছেন তিনি।

কলেজটির নাম মির্জাগঞ্জ মজিদবাড়িয়া কলেজ। ২০০২ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে শিক্ষক রয়েছেন আটজন। তবে দীর্ঘ ২৪ বছরেও গড়ে ওঠেনি নিজস্ব পাকা একাডেমিক ভবন। টিনশেড ঘরেই চলছে পাঠদান। প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধার অভাবে শিক্ষার্থীদের আগ্রহ কমছে বলে দাবি কলেজ কর্তৃপক্ষের।

কলেজের অধ্যক্ষ ফারুক ইকবাল জানান, প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি। এ কারণে ভালো মানের শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে আগ্রহী হয় না। অবকাঠামোগত সংকটের পাশাপাশি শিক্ষার্থীসংখ্যাও দিন দিন কমছে।

তিনি আরও জানান, এবারের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে মাত্র একজন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। রাজু আহমেদ নামের ওই শিক্ষার্থী একটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *